নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আলোকচিত্রী প্রতিযোগিতায় ৪র্থ স্থানে পাভেল

আলোকচিত্রী প্রতিযোগিতায় ৪র্থ স্থানে পাভেল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( শহর প্রতিনিধি ) : বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অ্যান্টিক প্রথম আলোকচিত্রী প্রতিযোগিতা-২০২০ এ ৪র্থ স্থান হয়েছেন ফটো সাংবাদিক পাভেল হক। শনিবার (২৫ সেপ্টেম্বর ) নগরীর আলী আহম্মেদ চুনকা পাঠাগারের মিলনায়তনে অ্যান্টিক ফটোগ্রাফীর পরিচালক এবং সিনিয়র ফটো সাংবাদিক প্রণব কৃষ্ণ রায় এ আয়োজন করেন। আয়োজিত পদর্শনী ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা।

এসময় অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিকেএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। শিক্ষানুরাগী কাশেম জামালের সভপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রয়টার্স এর সিনিয়র ফটো সাংবাদিক এ বি এম রফিকুর রহমান, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নাসিক ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল, সোনারগা উপজেলা লীগ এর যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বিশিষ্ট লেখক জনাব তারাপদ আচার্য, বাংলাদেশ এমপ্লয়িজ এসোসিয়েশনের সহ-সভাপতি জনাব লোকমান আহমেদ।

এদিকে অ্যান্টিক প্রথম আলোকচিত্রী প্রতিযোগিতায় পাভেল হকের তোলা দমকল বাহিনীর অগ্নিনির্বাপন এর ছবিটি ৪র্থ স্থান অধিকার করেন। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে পাভেল হক এর হাতে ক্রেস্ট, সনদ এবং প্রাইজমানি তুলে দেন উপস্থিত অতিথিরা।

পুরুষ্কার গ্রহনের পর পাভেল হক তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, এতগুলো সিনিয়রদের মাঝে আমি এই স্থান পেয়েছি সত্যিই এটা আমার ভাগ্যের ব্যাপার। সবার কাছে দোয়া চাই যেন সামনে আরো ভালো কিছু করতে পারি।

About the author

SOFT PRO IT