নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নিম্ন আয়ের পরিবারের মাঝে কাউন্সিলর সজলের আর্থিক সহায়তা প্রদান

নিম্ন আয়ের পরিবারের মাঝে কাউন্সিলর সজলের আর্থিক সহায়তা প্রদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬ নং ওয়ার্ডে করোনাকালীন মহামারিতে অসহায়, দুঃস্থ,গরীব ও নিম্ন আয়ের পরিবারে মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন কাউন্সিলর নাজমুল আলম সজল।  রবিবার (১৭ আগস্ট ) দুপুর সাড়ে ১২ টায় তার নিজ কার্যালয়ে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ সময় কাউন্সিলর নাজমুল আলম সজল তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনুদান হিসেবে আমাদের ওর্য়াডে ১৭৭টি পরিবারের মাঝে তিনটি ধাপে ১০ কেজি চাল অথবা ৫০০ টাকা প্রদান করা হয়েছে। এর ফলে তারা কিছুটা হলেও স্বচ্ছলতা অনুভব করছে। এই সময়ে উপস্থিত ছিলেন ওর্য়াড কমিশনার নাজমুল আলম সজল এবং ওর্য়াড সচিব ইসহাক হোসেন বাপ্পী সহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT