নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শোক দিবসে বিকেএমইএ ও চেম্বারের উদ্যোগে দোয়া

শোক দিবসে বিকেএমইএ ও চেম্বারের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ১৫ই আগস্ট ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধু ও তাঁর পবিরাবের শাহাদাৎ বরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট রবিবার সকাল ১১টায় চাষাঢ়ায় শহীদ মুক্তিযোদ্ধা মিলনায়তন প্রাঙ্গনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এবং বিকেএমইএ যৌথ উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক হোসেনে আরা বেগম বাবলী, ফারুক বিন ইউসুফ পাপ্পু, নাজমুল আলম সজল, শাহাদাৎ হোসেন সাজনু, খন্দকার সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম মাসুম, আরিফ দিপু, জাকারিয়া ওয়াহিদ, এহসানুল হক নিপু, সোহেল আকতার সোহান, সেলিম সারোয়ার, রতন কুমার প্রমুখ।

এর আগে সকালে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর নেতৃত্বে চাষাঢ়া বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দোয়া পরিশেষে উপস্থিত সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক বিবৃতিতে বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান এমপি বলেন, যে মানুষটার জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মাটিতে স্বাধীনভাবে নি:শ্বাস নিতে পারতাম না, মায়ের ভাষায় কথা বলতে পারতাম না, বাঙালি তার স্বাধীন জাতি সত্ত্বা নিয়ে নিজের পরিচয় দিতে পারতো না সেই মানুষটির নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তাঁর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী। তাঁর রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে ইতিহাসের নিকৃষ্টতম এই হত্যাকান্ডের বিচার দ্রæত সম্পন্ন হোক এই কামনা করি। তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দেখা সোনার বাংলার বাস্তব রূপ দিতে যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাতে আমাদের নিজ নিজ জায়গা থেকে ভ‚মিকা রাখতে পারলে খুব শিঘ্রই বাংলাদেশ উন্নত দেশের তালিকায় স্থান পাবে। সে লক্ষ্যকে সামনে রেখে দেশের রপ্তানি আয়ে ভ‚মিকা রাখতে নীটওয়্যার শিল্পকে এগিয়ে নিতে বিকেএমইএ কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত থাকবে।

About the author

SOFT PRO IT