নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে ১৩নং ওয়ার্ড সভাপতি লুৎফরের উদ্যোগে দোয়া

বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিকীতে ১৩নং ওয়ার্ড সভাপতি লুৎফরের উদ্যোগে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৩ নং ওর্য়াড আওয়ামীলীগ এর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান এর উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ই আগস্ট রবিবার বাদ আসর নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল (কলেজ রোড) এলাকায় এ আয়োজন করা হয়।

দোয়ায় উপস্থিত ছিলেন, আবির আহাম্মেদ, মো. আমির হোসেন, জুয়েল, জাকির পারভেজ, মো.আলমগীর হোসেন, বিল্লাল সহ আরো অনেকেই। এ সময় দোয়া পরিচালনা করেন আল্লামা ইকবাল রোড জামে মসজিদের ছানি ইমাম কাম মুয়াজ্জিন সাহেব হাফেজ ক্বারী মোহাম্মদ মাজহারুল ইসলাম (মাছুম)।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করে দোয়া এবং নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একে.এম নাসিম ওসমান এর আত্মার শান্তি কামনা এবং একে.এম সেলিম ওসমান ও একে.এম শামীম ওসমান এর সুস্বাস্থ্য সহ ওসমান পরিবারের সকল সদস্যদের জন্য শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। এছাড়াও মহামারি করোনা ভাইরাস থেকে বাংলাদেশের জনগণসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিশেষে উপস্থিত ব্যাক্তি সহ এলাকার দোকানে দোকানে গিয়ে তবারক বিতরণ করেন।

About the author

SOFT PRO IT