নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জাতীয় পার্টির নেতার মায়ের মৃত্যুতে জেলা ও মহানগরের শোক

শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা চুনাভুড়া কলাগাছিয়া এলাকা নিবাসী জেলা জাতীয় পার্টির নেতা মো. নুরুনবী ওসমানীর মাতা জাহানারা বেগম (৯০) বাধ্যর্কজনিত কারনে ১২ই আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যা ৬.৩৫ মিনিটে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমা জাহানারা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

১৩ই আগস্ট শুক্রবার এক যৌথ শোক বার্তায় জেলা জাতীয় পার্টির আহŸায়ক বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির আহবায়ক আক্রাম আলী শাহিন, সদস্য সচিব ২৪নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন নেতৃবৃন্দ এক শোক বার্তায় মরহুমার বিদ্বেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

About the author

SOFT PRO IT