জাতীয় প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিক রোজিনা জামিন পাবেন, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়েছেন, তাদেরও শাস্তি হবে। আজ ১৩ই আগস্ট শুক্রবার সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর দুই-একজন সদস্য অপকর্মে জড়াতে পারেন। আইন অনুযায়ী তাদের শাস্তি হচ্ছে। সম্প্রতি যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদের শাস্তি হবে।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনীর কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। তবে করোনায় পুলিশ বাহিনী সাহসী ভূমিকা পালন করেছে। তাদের অনেক ভালো কাজও আছে। ১০ বছর আগের পুলিশ বাহিনী আর এখনকার বাহিনীর মধ্যে অনেক গুণগত পরিবর্তন হয়েছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

About the author

SOFT PRO IT