বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের হাতে গাঁজাসহ ইসমাইল গ্রেফতার

বন্দরে গাঁজা সহ শুভ নামে এক যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে আঁধা কেজি গাঁজাসহ ইসমাইল হোসেন (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। গত ১০ই আগস্ট মঙ্গলবার রাতে বন্দর থানার পশ্চিম লাউসারস্থ সুরুজ্জামান মিয়ার চায়ের দোকানের সামনে রাস্তা থেকে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ব্যাপারে ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক সিরাজ উদ দৌল্লাহ বাদী হয়ে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৮)২১। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন বন্দর উপজেলার লাউসার এলাকার মৃত আলম চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে ১১ই আগস্ট বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT