জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বুধবার থেকে খুলছে দোকানপাট-শপিংমল

মার্কেট খুলে দেওয়ার দাবি জানিয়েছে দোকান মালিক সমিতি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : কঠোর বিধিনিষেধ শেষে ১১ আগস্ট বুধবার থেকে স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে খুলছে দোকানপাট ও শপিংমল। ৮ই আগস্ট রবিবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শপিংমল, মার্কেট, দোকানপাট সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি অনুসরণ করে খোলা রাখা যাবে। এছাড়া সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্ধেক আসন খালি রেখে খোলা রাখা যাবে খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ। সব ধরনের শিল্প-কারখানা চালু থাকবে।

এ সময় সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানও স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া সব ক্ষেত্রে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১লা জুলাই থেকে বিধিনিষেধ শুরু হয়। পরে তা কয়েক দফায় বাড়িয়ে ১০ই আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

About the author

SOFT PRO IT