জাতীয় বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্ধ থাকবে সকল পর্যটনকেন্দ্র

শর্ত সাপেক্ষে অবশেষে খুলছে কক্সবাজার সমুদ্র সৈকত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেই কঠোর বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। আগামী ১১ই আগস্ট বুধবার থেকে সব ধরনের অফিসিয়াল কার্যক্রমের পাশাপাশি গণপরিবহন চলবে, খোলা যাবে শপিং মল। কিন্তু পর্যটনকেন্দ্র খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। ৮ই আগস্ট রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানেও পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার বিষয়ে কিছু জানানো হয়নি।

রবিবার দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সাংবাদিকদের বলেন, পর্যটন কেন্দ্র এখন খুলে দিতে আরেকটু সময় লাগবে।

তিনি আরো বলেন, আমাদের করোনা শনাক্তের হার একটু কমছে, কিন্তু মৃত্যুর হার ২০০ এর ওপরে আছে। সে বিষয়ে আমাদের নজর রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে মানুষের জীবন-জীবিকা এবং অর্থনীতির চাকা সচল রাখতে অফিস-আদালত খুলে দেওয়া হচ্ছে। তবে পর্যটন কেন্দ্র ও রিসোর্টসহ জনসমাগম হয়— এমন স্থান এখনই খুলে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য, সর্বশেষ গত ১৩ই জুলাই জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনার সংক্রমণ রোধে দেশের সকল পর্যটনকেন্দ্র, বিনোদন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার বন্ধ থাকবে। একইসঙ্গে জনসমাবেশ হয় এমন ধরনের সামাজিক (বিবাত্তোর অনুষ্ঠান) (ওয়ালিমা), জন্মদিন, পার্টি পিকনিক, রাজনৈতিক অনুষ্ঠান ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। আজকে রবিবার জারি করা প্রজ্ঞাপনে এ সংক্রান্ত কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি।

About the author

SOFT PRO IT