নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচ ঘিরে জুয়ার আসর

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টি-২০ ম্যাচ ঘিরে জুয়ার আসর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর অর্থের বিনিময়ে টেলিভিশনে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্যে জুয়া খেলার অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে ৯ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৬ই আগস্ট শুক্রবার রাত ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো.সুমন মিয়া (২৮), শান্ত ওরফে ইসলাম এস্ট (২৬),  মো. রুকু মিয়া (আলম) (২৪), সেন্টু হোসেন আমির (৩২), মো.মনির হোসেন (৩৮), মো.হাসান (৩২), মো. শামীম ভুঁইয়া (২৯), মো. সবুজ হাওলাদার (২৫), মো.শাহিন (২০)। অভিযানকালে জুয়া খেলার সরঞ্জামাদি ও জুয়া খেলার সর্বমোট ১৬ হাজার ২শত টাকা উদ্ধার করে র‌্যাব।

৭ই আগস্ট শনিবার বেলা ৬টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় মেঘলা টি ষ্টোর নামক দোকানের ভিতর বেশ কিছু দিন যাবৎ অর্থের বিনিময়ে টি-২০ ক্রিকেট খেলাসহ অন্যান্য খেলাকে কেন্দ্র করে কখনো গোপনে কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর বলে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়। তাছাড়া নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT