নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : দেশব্যাপী করোনা ভাইরাস প্রতিরোধে টিকাদান কর্মসূচির অংশ হিসেবে বন্দরে নাসিক ২১নং ওয়ার্ডে মাতৃসদন হাসপাতালে কোভিট-১৯ সিনোফার্মা টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ই আগস্ট শনিবার শাহী মসজিদস্থ মাতৃসদন হাসপাতালে সকাল ৯টার থেকে বিকাল ৩টা পর্যন্ত এ টিকা প্রদান করা হয়। টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাড. ইকবাল হোসেন, নজরুল ইসলাম, মহানগর আওয়ালীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক ও ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান কমল, বন্দর থানা ছাত্রলীগের সভাপতি নাজমুল হাসান আরিফ, কদমরসুল পৌর যুবলীগের সাধারন সম্পাদক কাজী জহিরুল ইসলাম, মহানগর যুব মহিলা লীগের আহবায়ক নুরুন নাহার সন্ধ্যা, যুবলীগ নেতা ছানোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মানিক শেখ, মামুনুর রশিদ, উজ্জল চন্দ্র দে, রেকাবুল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা আরাফাত কবির ফাহিম, সুজন সহ প্রমূখ।



