র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

চালক-হেলপার পেশার আড়ালে ট্রাকে গাঁজা পরিবহন

চালক-হেলপার পেশার আড়ালে ট্রাকে গাঁজা পরিবহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. লিটন (২৭) ও মো. লেবু (৩২) নামে দুই মাদক পাচারকারীকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ই আগস্ট শনিবার সকালে সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে কুমিল্লা হতে গাইবান্ধাগামী সয়াবিন তেলভর্তি একটি মিনি ট্রাক তল্লাশী করে ২৮ কেজি গাঁজা এবং মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ১১ হাজার ৮ শত ৯০ টাকা উদ্ধার করে র‌্যাব। এ সময় পরিবহনের কাজে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী মিনি ট্রাকের চালক মো. লিটন বগুড়া জেলার শাহাজাহানপুর থানাধীন সুজাবাদ দহপাড়া এলাকার মো. আঃ খালেক এর ছেলে এবং হেলপার মো.লেবু কুড়িগ্রাম জেলার সদর থানাধীন পাঁচগাছি বাজার এলাকার মো. শফি উদ্দিন এর ছেলে।

আজ ৭ই আগস্ট শনিবার বেলা ৩ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী মো. লিটন (২৭) ও মো. লেবু দুইজনেই পরষ্পর যোগসাজশে পণ্যবাহী মিনি ট্রাকের চালক ও হেলপার পেশার ছদ্মবেশ ধারণ করে অভিনব পদ্ধতিতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত জিজ্ঞাসাবাদে জানা যায়। তাছাড়া তারা দীর্ঘদিন যাবৎ আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে আসামীরা এরূপ অপতৎপরতা চালিয়ে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

About the author

SOFT PRO IT