রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে তাঁতী দলের শ্রদ্ধা

মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে তাঁতী দলের শ্রদ্ধা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-১ ( রূপগঞ্জ ) আসনের সাবেক সাংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতির চৌধুরীর ৯ম মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য সচিব হাজী মজিবুর রহমানের নেতৃত্বে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদল। ৪ঠা আগস্ট বুধবার সকালে রূপগঞ্জের কাঞ্চন এলাকায় আব্দুল মতিন চৌধুরীর সমাধিতে ফুল  দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের  সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান শুক্কুর মাহমুদ, জেলা  সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ রুবেল, সাংগঠনিক সম্পাদক ডা. হামিদুল্লাহ মোল্লা, জেলা তাঁতীদলের সহ-সভাপতি এন.আর.বি মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদল এর প্রচার সম্পাদক মো. হানিফ খাঁন, রুপগঞ্জ থানা তাঁতীদলের আহবায়ক মো. নাহিদ ইউনুস, যুগ্ম আহবায়ক মোজাহিদ মোল্লা, আড়াইহাজার থানা তাঁতীদলের সদস্য সচিব মির্জা আব্বাস, সোনারগাঁ থানা তাঁতীদলের যুগ্ম আহবায়ক মো. বাবলু মিয়া, রুপগঞ্জ উপজেলা তাঁতীদল নেতা মোহাম্মদ কবির হোসেন, মো. আলমগীর হোসেন, মো. রাজিব মিয়া সহ নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের অন্যান্য নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT