নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বাবা-মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

বন্দরে গলায় ফাঁস লাগিয়ে এক নারীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাফিউন্নেছা তাসনিম (১৪) পিতা মাতার সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। সে গোলাকান্দাইল এলাকাস্থ স্কলারস হোম স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর শিক্ষার্থী। সে গাইবান্ধা জেলার সদর থানার শিমুলবাড়ি এলাকার আব্দুর রাজ্জাকের মেয়ে। আব্দুর রাজ্জাক সাওঘাট এলাকার মাসুদ হাওলাদেরর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, পরিবারের লোকজন রাফিউন্নেছা তাসনিমের ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT