রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জ ট্রাজেডির ঘটনায় ৪৫ লাশের পরিচয় শনাক্ত

রূপগঞ্জে কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৫২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে মৃত ৪৮ জনের মধ্যে ৪৫ জনের পরিচয় শনাক্ত হয়েছে। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক শাখা। সিআইডি লাশগুলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করবে। এরপর সেগুলো নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করবে জেলা প্রশাসন।

২রা আগস্ট সোমবার সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, পুড়ে মারা যাওয়া ৪৮টি লাশের পরিচয় শনাক্ত করতে ৬৬ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। তার মধ্যে থেকে ৪৫ জনের লাশ শনাক্ত করা গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তে কাজ চলছে।

তিনি আরো বলেন, ৪৫ জনের মধ্যে ৩০ জন নারী ও ১৫ জন পুরুষের মরদেহ রয়েছে। আমরা ডিএনএ টেস্টের জন্য দুই ধরনের নমুনা সংগ্রহ করেছিলাম।

সিআইডি লাশগুলো হস্তান্তর করলে জেলা প্রশাসন সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করবে। লাশ দাফনের জন্য মৃত ব্যক্তির পরিবারকে সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে দেয়া হবে বলে জানা গেছে।

এর আগে গত ৮ জুলাই রূপগঞ্জের হাসেম ফুড কারখানায় আগুনে পুড়ে ৫১ জনের মৃত্যু হয়। নিহত তিন ব্যক্তির পরিচয় শনাক্ত হওয়ায় তখনই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। বাকি লাশগুলো শনাক্ত করার উপায় ছিল না। পরে লাশগুলো ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়। এরপর স্বজনদের কাছ থেকে ডিএনএ সংগ্রহ করা হয়।

About the author

SOFT PRO IT