রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পুলিশের পৃথক অভিযান, পলাতক ৪ আসামি গ্রেফতার

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পৃথকস্থানে অভিযান চালিয়ে ১লা আগস্ট রবিবার পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার জাঙ্গীর এলাকার মৃত আব্দুল গফুর ভুঁইয়ার ছেলে মো. শাহদাত ভুঁইয়া, দড়িকান্দি এলাকার হেলাল উদ্দিনের ছেলে তারা মিয়া, ভিংরাবো এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে ইয়াকুব আলী ও উত্তর নোয়াপাড়া এলাকার মৃত শাহবুদ্দিনের ছেলে নবী হোসেন। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি ও সন্ত্রাসী মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT