বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কসমেটিক দোকানের তালা ভেঙ্গে দু:সাহসিক চুরি

বন্দর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে নিলয় কসমেটিক ষ্টোরে দু:সাহসিক চুরি সংগঠিত হওয়ার খবর পাওয়া গেছে। অজ্ঞাত চোরের দল দোকানের সাটারের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ ১৭ হাজার টাকা ও ৩০ হাজার টাকা মূল্যের বিভিন্ন কসমেটিক চুরি করে পালিয়ে যায়। গত ৩০ই জুলাই শুক্রবার রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ এলাকায় এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় দোকান মালিক রাসেল আহাম্মেদ বাদী হয়ে গত ৩১শে শনিবার দুপুরে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে দোকান মালিক রাসেল মিয়া গণমাধ্যমকে জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়িতে যাই। পরের দিন অর্থ্যাৎ শনিবার সকালে দোকান খুলতে এসে দেখি দোকানের সাটারের তালা নেই। দোকানের মালামাল এলোমেল। পরে আমি বিষয়টি পার্শ্ববর্তী দোকানদারদেরকে জানিয়ে শনিবার দুপুরে এ ব্যাপারে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হলেও চোরাইকৃত মালামালের উদ্ধারে কোন সংবাদ জানাতে পারেনি পুলিশ।

About the author

SOFT PRO IT