নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

হেফাজতের নাশকতায় গ্রেফতার আবজাল

হেফাজতের নাশকতায় গ্রেফতার আবজাল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে নাশকতা ও সহিংসতা সৃষ্টি মামলার অন্যতম এজাহারনামীয় আসামী আবজাল হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৩০ই জুলাই শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাসারী এলাকা থেকে আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন নিমাইকাসারী এলাকার লিল মিয়ার ছেলে।

৩০ই জুলাই শুক্রবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে: কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, চলতি বছর গত ২৮শে মার্চ হেফাজত ইসলাম কর্তৃক ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ কর্তৃক বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামী আবজাল হোসেন (৪৫) উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT