বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

যুবলীগ নেতা সাত্তারের রূহের মাগফেরাত কামনায় দোয়া

যুবলীগ নেতা সাত্তারের রূহের মাগফেরাত কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে যুবলীগ নেতা আব্দুল সাত্তারের রূহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা খান মাসুদ ও বন্ধু মহলের পক্ষ থেকে আজ ২৯ই জুলাই বৃহস্পতিবার বাদ মাগরিব বন্দর বেবীস্ট্যান্ড গাউছুল আজম জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। মিলাদ পূর্বে সকাল থেকে মাদরাসার শিক্ষার্থীদের দিয়ে মসজিদে কোরআন খতম পড়ানো হয়।

দোয়া পূর্বে যুবলীগ নেতা খান মাসুদ বলেন, আব্দুল সাত্তারের আকস্মিক মৃত্যুতে আমি এবং আমার বন্ধু মহল খুবই ব্যথিত। ও আমাদের বন্ধুদের মধ্যে খুব ভালো মনের একজন বন্ধু ছিলো। ওর মৃত্যুটা মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সাত্তারকে জান্নাতের উঁচু স্থানে রাখেন। এবং ওর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। বন্ধু সাত্তারের আত্মার শান্তি কামনায় আপনাদের সকলে কাছে দোয়া প্রার্থনা করছি। খান মাসুদ বলেন, মহামারি করোনাভাইরাস থেকে আমাদের সবাইকে আল্লাহ যেন রক্ষা করেন। পাশাপাশি করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনে চলি। মরহুম সাত্তারের রূহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, মাওলানা তামিম বিল্লাহ আল কাদরি।

দোয়ায় অংশগ্রহণ করেন বন্দর থানা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এর আহবায়ক মো. মাসুম আহমেদ, যুগ্ম আহবায়ক বিপ্লব সরকার, ডালিম হাসান, বিশিষ্ট ব্যবসায়ী মো. নাদিম, উজ্জ্বল আহমেদ, বাবু মোল্লা, মো. হোসেন, সানি খান, রতন সরকার নিলয়, আমিন, সায়েম খানসহ মুসল্লিগণ।

About the author

SOFT PRO IT