বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

লকডাউন অমান্য করায় বন্দরে ৮ মামলায় ৫৫৯০ টাকা জরিমানা

লকডাউন অমান্য করায় বন্দরে ৮ মামলায় ৫৫৯০ টাকা জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে ভ্রাম্যমান আদালতের ৮টি মামলায় ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ৫ হাজার ৫শ ৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৮ই জুলাই বুধবার সকালে ও দুপুরে বন্দর বাজার, শাহীমসজিদ, বন্দর রেললাইন ও সোনাকান্দাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করেন বন্দর উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আসমা সুলতানা নাসরিন।

বিকালে গণমাধ্যমকে আসমা সুলতানা নাসরিন জানিয়েছেন, কঠোর লকডাউন থাকা সত্বেও সরকারি বিধি নিষেধ অমান্য করে বিভিন্ন হাট বাজারের চায়ের দোকানে জনসমাগম বৃদ্ধি ও মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের ৮টি মামলায় ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছি। আমাদের অভিযান অব্যহত থাকবে বলে জানান।

About the author

SOFT PRO IT