নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জে মোবাইল কোর্টে ৬০ মামলা, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা

না.গঞ্জে মোবাইল কোর্টে ৬০ মামলা, অর্ধলক্ষাধিক টাকা জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ জেলার ৩টি থানায় মোবাইল কোর্ট পরিচালনায় ৬০টি মামলা ও ৬৬ হাজার ৪৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ২৮ই জুলাই বুধবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এতে অংশ নেন জেলার সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা মাসুম, সাইদুর রহমান হিমু, আবদুল মতিন খান, সানজিদা আক্তার, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

জানা গেছে, নারায়ণগঞ্জের সদর, ফতুল্লা, ও সিদ্ধিরগঞ্জ থানায় ২৩টি মোবাইল কোর্ট এর টিম কাজ করেন। করোনা সংক্রমন ঠেকাতে দিনব্যাপী কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ বিভিন্নস্থানে অবস্থান নেন। এ সময় অপ্রয়োজনে বাহিরে বের হওয়া অনেককেই বাড়িতে ফিরিয়ে দেয়া হয়েছিল। করা হয় আর্থিক জরিমানা। তবে কাউকে শাস্তি সরূপ কোনো কারাদন্ড দেননি। পাশাপাশি জনসচেতনতা বাড়াতে বিভিন্ন পরামর্শ দেন তারা

About the author

SOFT PRO IT