নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু

মদনপুরে কাভার্ড ভ্যানের চাপায় যুবকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর মদনপুরে রাস্তা পার হবার সময় কাভার্ড ভ্যানের চাপায় পথচারীর মৃত্যু। ২৮ জুলাই বুধবার সকাল বেলা ১১.২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দি বারাকাহ হসপিটালের সম্মুখে রাস্তা পার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধীন মদনপুর বাস স্ট্যান্ড সংলগ্ন দি বারাকাহ হসপিটালের সম্মুখে রাস্তা পার হওয়ার সময় পথচারীকে একটি অটোরিক্সা ধাক্কা দিয়ে ফেলে দিলে পিছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান পথচারীকে চাপা দেয়। পরে আশেপাশের লোকজন আহতকে উদ্ধার করে দি বারাকাহ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

প্রাথমিক তথ্যানুযায়ী জানা গেছে, নিহতের নাম জাকির মোল্লা (৪৫)। তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দির পুর গ্রামের বাসীন্দা। তিনি মদনপুর এলাকায় আবুল খায়ের গ্রুপের বিভিন্ন পণ্য সামগ্রীর বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এদিকে খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে কাভার্ড ভ্যান ও নিহতের লাশ থানায় নিয়ে যায়।

About the author

SOFT PRO IT