নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তৈমুরের বোনের মৃত্যুতে জেলা বিএনপির শোক

জেলা বিএনপির শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার এর বোন আজমিরি খন্দকার ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

২৭ই জুলাই মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে এক প্রেরিত শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার এর বোন আজমিরি খন্দকার এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

About the author

SOFT PRO IT