ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

৭৪৫ পিস ইয়াবাসহ র্শীষ মাদক ব্যবসায়ী লিটন গ্রেফতার

৭৪৫ পিস ইয়াবাসহ র্শীষ মাদক ব্যবসায়ী লিটন গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : ফতুল্লা থানার তালিকাভুক্ত র্শীষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন আহম্মেদ লিটন ওরফে টিকি মরা লিটন (৫০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৩ এর সদস্যরা। গ্রেফতারকৃত লিটন ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর খোঁজপাড়ার মৃত ফজলুল হকের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৭ই জুলাই মঙ্গলবার ভোর তাকে ফতুল্লার দাপাইদ্রাকপুর খোজপাড়া থেকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত টিকি মরা লিটনের নিকট থেকে ৭ শত ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির তিন হাজার টাকা উদ্বার করে র‌্যাব। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।

জানা যায়, মঙ্গলবার দিবাগত ভোর রাত ৪ টার দিকে র‌্যাব-৩ এর সদস্যরা ফতুল্লা থানার দাপা খোঁজপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্শীষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাহাউদ্দিন আহম্মেদ লিটন কে ৭ শত ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তিন হাজার টাকা  সহ  গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটন কে মঙ্গলবার সকালে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। পরে তিন দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

About the author

SOFT PRO IT