ফতুল্লা সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শামীম ওসমানের স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া চাইলেন রবিন

শামীম ওসমানের স্ত্রী’র সুস্থতা কামনায় দোয়া চাইলেন রবিন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ-৪ সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপির দ্রুত রোগ মুক্তি ও সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া চাইলেন ফতুল্লা থানা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য মো.মেহেদী হাছান রবিন।

আজ ২৭ই জুলাই মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে রবিন বলেন, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও পরম শ্রদ্ধেয় সালমা ওসমান লিপি বেশ কিছু দিন অসুস্থ ছিলেন। দেশের ক্রান্তিলগ্নে অতীতের ধারাবাহিকতায় বর্তমানেও ঐতিহ্যবাহী ওসমান পরিবারের সালমা ওসমান লিপি, শামীম ওসমানসহ পরিবারের অন্য সদস্যরা প্রশংসনীয় ভূমিকা অব্যাহত রেখেছেন।

তিনি আরো বলেন, নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণের শুরুতে অসহায়দের পাশে যখন কাউকে পাওয়া যাচ্ছিল না, তখন থেকে সালমা ওসমান লিপি নারায়ণগঞ্জ বাসীর জন্য কাজ করে যাচ্ছিলেন। করোনা সংকটে নারায়ণগঞ্জের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে মমতাময়ী মা উপাধি পেয়েছেন সালমা ওসমান লিপি। করোনার প্রার্দুভাব শুরু হওয়ার প্রথম থেকেই তিনি কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। করোনার ভয়াবহতায় মানুষের কাছাকাছি যেতে না পারলেও বিভিন্ন মাধ্যমে অসহায় মানুষের খোঁজ নিয়েছেন। অনেকে তাঁকে ফোন করেও তাদের অসহায়ত্বের কথা বলেছেন। তিনি সঙ্গে সঙ্গে সেই অসহায় মানুষের বাসায় স্বেচ্ছাসেবীর মাধ্যমে সহায়তা দিয়েছেন। কখনো সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত প্যারালাইজড রোগীকে আর্থিক সহায়তা, কখনো ক্যানসারে আক্রান্তের পাশে, কখনো আগুনে দগ্ধ পরিবারকে চিকিৎসা ও অর্থ সহায়তা। হাত বাড়িয়েছেন অসহায় খেলোয়াড়ের পাশে। জেলার অসংখ্য মানুষের উপকার ও সাহায্যে প্রকাশ্যে ও গোপনে মানবতার অনেক উদাহরণ সৃষ্টি করে লিপি ওসমান মমতাময়ী মা উপাধি পেয়েছেন।

ফতুল্লা থানা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য রবিন বলেন, জেলা মহিলা সংস্থার সুযোগ্য চেয়ারম্যান ও শ্রদ্ধেয় সালমা ওসমান লিপি নারী সমাজের অগ্রযাত্রায় চিরস্মরণীয় ভূমিকা রেখে চলেছেন। তার মতো মহৎপ্রাণ নারী অকুণ্ঠ প্রশংসার দাবিদার। জননেতা একেএম শামীম ওসমানকে নেপথ্যে থেকে তিনি অনুপ্রেরণা যুগিয়ে আসছেন যুগের পর যুগ। বলা চলে, একজন স্ত্রী, মা কিংবা একজন নারী নেত্রী হিসেবে সালমা ওসমান শতভগ সফল। মহীয়সী এই নারীর অসুস্থতার খবরে আমিসহ আমরা সকলেই ভীষণভাবে উৎকণ্ঠায় আছি। পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নিকট কীর্তিমান এই নারীর আশু সুস্থতা কামনা করি। সেই সাথে তিনি যেন অতি দ্রæত সুস্থ হয়ে মানবসেবায় পূর্বের ন্যায় মনোনিবেশ করতে পারেন, সেজন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।

এদিকে, গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। ২৬ই জুলাই সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

About the author

SOFT PRO IT