নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিএনপি নেতার স্ত্রীর মৃত্যুতে জেলা বিএনপির শোক

জেলা বিএনপির শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির আহবায়ক সদস্য ও ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামছুদ্দিন শেখ এর বোন এবং ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রহমতুল্লাহ এর সহধর্মিণী জরিনা আক্তার ইরা (৩৮) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহের রাজেউন )। আজ ২৫ই জুলাই রবিবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি।

আজ রবিবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষে আহবায়ক এডভোকেট তৈমুর আলম খন্দকার ও সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ বলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির অন্যতম নেতা সামছুদ্দিন শেখ এর বোন এবং বিএনপি নেতা রহমতুল্লাহর সহধর্মিণীর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের সবার প্রতি সহমর্মিতা জানাচ্ছি। মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি, মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। (আমিন)।

About the author

SOFT PRO IT