সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁর চেয়ারম্যান মোশারফ এর ইন্তেকাল, জুম্মার পর জানাজা

সোনারগাঁর চেয়ারম্যান মোশারফ এর ইন্তেকাল, জুম্মার পর জানাজা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য মোশারফ হোসেন (৭৩) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২২ই জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার গ্রীনলাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তি‌নি শেষ নি:শ্বাস ত‌্যাগ ক‌রেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে সহ আত্মীয় স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খব‌রে সোনারগাঁ উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে এ‌সে‌ছে। আজ ২৩ই জুলাই শুক্রবার বাদ জুম্মা নামাজের পর সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া হাই স্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে, মোশারফ হোসেনের মৃত্যুতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সাবেক সাংসদ আব্দুল্লাহ আল কায়সার, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূইঁয়া, যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আওয়ামীলীগ নেতা মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ প্রশাসন, পুলিশ প্রশাসন, ছাত্রলীগ, যু্বলীগ, সেচ্ছাসেবকলীগ ও বিভিন্ন সাংবাদিক সংগঠন সহ উপজেলা আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টির নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

About the author

SOFT PRO IT