নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ২ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৪৫ জন

রূপগঞ্জে করোনায় ৩ নারীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর তৃতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ফের ‍দুই জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তি একজন পুরুষ। তিনি সোনারগাঁ উপজেলার বাসিন্দা। তার বয়স ৭২ বছর। অপরজনও পুরুষ। তিনি নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তার বয়স ৭০ বছর। নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৫ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা মোট ২৩৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১ শত ৯৯ জন। এ সময়ে নতুন সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ১শত ১২ জন। আজ ১৯ই জুলাই সোমবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ১৮ই জুলাই রবিবার সকাল ৮ টা থেকে ১৯ই জুলাই সোমবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৭০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১ জন, বন্দর উপজেলায় ১৩ জন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৮৬ জন, রূপগঞ্জ উপজেলায় ৮৩ জন, নারায়ণগঞ্জ সদর এলাকায় ৫৯ জন এবং সোনারগাঁ উপজেলায় ৩ জন। এই পর্যন্ত মোট ১২ লক্ষ ৭ হাজার ৮ শত ৩৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ১০, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ১২১, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ৪৬, সোনারগাঁও উপজেলায় ৪৩ জন। মোট মৃত্যু ২৩৮ জন।

About the author

SOFT PRO IT