অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের পশুর হাট

শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের পশুর হাট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ময়মনসিংহ প্রতিনিধি, এনামুল হক ) : আর মাত্র এক দিন পর পবিত্র ঈদুল আযহা। ঈদুল আযহাকে ঘিরে এর মধ্যে ময়মনসিংহের ত্রিশালে জমে উঠেছে কোরবানির পশুর বাজার। প্রতিদিন বিভিন্ন বাজার থেকে গরু ক্রয় করছেন ক্রেতারা। তাছাড়া গরুর বাজার তদারকিতে মাঠে রয়েছেন উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা। প্রতিদিন উপজেলার বাজারে কোরবানি গরুর হাট বসেছে। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তারা ভিন্ন-ভিন্ন গ্রুপে ভাগ হয়ে বিভিন্ন বাজারে তদারকি করছেন। কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয় বিক্রয়, পশুর স্বাস্থ্য পরীক্ষা এবং মনিটরিংয়ের জন্য ভেটেরিনারি মেডিক্যাল টিম দায়িত্ব পালন করছেন।

উপজেলা প্রাণি সম্পদ অফিসের এক কর্মকর্তা জানান, কোরবানির ঈদকে ঘিরে প্রতিদিন বিভিন্ন গরুর বাজারে আমাদের একটি টিম ভাগ হয়ে কাজ করছে। এখানে মূলত দূর থেকে আসা গরু হঠাৎ যদি অসুস্থ হয়ে পড়ে তার চিকিৎসা, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে পশু ক্রয়, বিক্রয় বাজারে আগত মানুষদের গরু লালন পালনে উদ্বুদ্ধ করা।

তিনি আরো জানান, উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা প্রতিদিন খামার খামারিদের বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকেন। মানুষ বেকার না থেকে গরুর খামার গড়ে তুলছে। এতে করে দেশের গরু দিয়ে চাহিদা মেটানো সম্ভব। এ ছাড়া করোনার জন্য অনেক ক্রেতা-বিক্রেতা বাজারে যেতে আগ্রহী না। তাদের জন্য জেলা প্রাণি সম্পদ কার্যালয় ও উপজেলা প্রাণি সম্পদ অফিসের কর্মকর্তারা প্রাণি সম্পদ অফিস গরু বেচা-কেনার জন্য অনলাইন পেইজ খোলা হয়েছে। ওই পেইজে অনেক গরু বেচা-কেনা হচ্ছে বলে জানা যায়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 July 2021

শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের পশুর হাট

www.narayanganjbarta24.com