নারী প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সবাই যাতে ভ্যাকসিন পায়, সে পদক্ষেপ নিয়েছি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৬ দফা বঙ্গবন্ধুর নিজের চিন্তার ফসল : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, আমরা সেভাবে পদক্ষেপ নিয়েছি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান। আজ ১৮ই জুলাই রবিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মন্ত্রণালয়/বিভাগসমুহের বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন ।

শেখ হাসিনা বলেন, আমরা ভ্যাকসিন দিতে শুরু করেছি। ভ্যাকসিন আসছে। আমাদের দেশের সবাই যেন ভ্যাকসিনটা নিতে পারে, সে জন্য যতো দরকার, আমরা তা কিনবো এবং আমরা সেই ভ্যাকসিনটা দেব।

তিনি আরো বলেন, কোনো মানুষ যেন ভ্যাকসিন থেকে বাদ না থাকে, সেভাবে কিন্তু আমরা পদক্ষেপ নিয়েছি। আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ যেন কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়।

সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনার এ পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্যবিধিটা মেনে চলে, সেদিক দৃষ্টি দিতে হবে।

About the author

SOFT PRO IT