নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাতের আঁধারে ছিন্নমূল মানুষের পাশে টিম খোরশেদ

রাতের আধারে ছিন্নমূল মানুষের পাশে “ টিম খোরশেদ ”
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ২য় দিনের মত মানবিক সংগঠন টিম খোরশেদ, টাইম টু গীভ ও মোজাফফর আলী ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে ১৪ই জুলাই বুধবার মধ্যরাতে শহরের বিভিন্ন স্থানে রাস্তা ঘাট, রেলস্টেশন ও লঞ্চ ঘাটে বসবাসরত অভূক্ত ছিন্নমূল মানুষের মুখে খাবার তুলে দিয়েছেন।  বুধবার রাতে মহানগীর কালীর বাজার রেল স্টেশন নবীগঞ্জ গুদারাঘাট, চাষাড়া, মিশনপাড়া সহ শহরের পয়েন্টে রাস্তা ঘাটে ঘুমিয়ে থাকা মানুষের মধ্যে প্যাকেট খাবার তুলে দেয়া হয়। আগামী ১০ দিনে নারায়ণগঞ্জ শহর সহ বন্দর ও সিদ্ধিরগঞ্জেও ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে।

এছাড়াও করোনা কালীন সময়ে গত দেড় বছর যাবত নিম্নবিত্ত মানুষের মাঝে বিনামূল্যে খাদ্য সামগ্রী, সবজী বিতরণ, করোনা আক্রান্তদের ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স সার্পোট, প্লাজমা ডোনেশন এবং করোনায় মৃতদের দাফন-সৎকারের কাজ অব্যাহত রেখেছে টিম খোরশেদ।

About the author

SOFT PRO IT