রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে সেজান জুস কারখানার সামনে ২ কলেজ ছাত্র নিহত

রূপগঞ্জে সেজান জুস কারখানার সামনে ২ কলেজ ছাত্র নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ট্রাক ও মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। ১৫ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় কর্ণগোপ এলাকায় সেজান জুস কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে ।

নিহত কলেজ ছাত্র ও মোটর সাইকেল চালক মাহিন শিকদার (২০) রূপসী প্রধান বাড়ির আল-আমিন শিকদারের ছেলে এবং মোটর সাইকেল আরোহী সৌরভ মোল্লা (২০) দুলাল মোল্লার ছেলে।

পুলিশ জানায়, ঢাকা সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ভুলতা গামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৮৩০০) সঙ্গে ভুলতা থেকে রূপসীগামী মোটর সাইকেল (ঢাকা মেট্রো ল ১৫০৬৫০৫) কর্নগোপ এলাকার সেজান জুস কারখানার সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কলেজ ছাত্র মাহিন মারা যায়। গুরুতর আহত সৌরভ মোল্লাকে ইউএস বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে । রাত সাড়ে ৮ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে বলে জানান। রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT