নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অর্ধগলিত অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১৫ই জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর রেল লাইন সংলগ্ন আকিজ ট্রাক ডিপোর সামনে একটি পরিত্যক্ত ডোবার পাশে ভাসমান অবস্থায় ভারি কাপড়ে মোড়ানো অবস্থায় লাশটি দেখতে পাওয়া যায়।

নিহত বেওয়ারিশ ওই নারী শরীরে সালোয়ার-কামিজ পরিহিত ছিল। ধারণা করা হচ্ছে কেউ কোন স্থানে হত্যা করে লাশটি সেখানে ফেলে রেখে যায়। লাশটি দীর্ঘক্ষণ পানিতে থাকার ফলে পচন শুরু হয়েছে। বন্দর থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

About the author

SOFT PRO IT