নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাসিকের ড্রেন নির্মাণকালে স্কুলের দেয়াল ধসে নারীসহ ২ শ্রমিক নিহত

নাসিকের ড্রেন নির্মাণকালে স্কুলের দেয়াল ধসে নারীসহ ২ শ্রমিক নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড এলাকার উত্তর লক্ষণ খোলায় সড়কে নাসিকের ড্রেন নির্মাণ কাজ করার সময় একটি সরকারী প্রাইমারী স্কুলের দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত ও একজন আহত হয়েছে। ১৩ই জুলাই মঙ্গলবার দুপুর ১টায় এই ঘটনাটি ঘটেছে। নিহত শ্রমিকরা হলো : হৃদয় (৩০) ও দুলালী (৩৫)।

এদিকে উত্তর লক্ষণ খোলা এলাকায় দেয়াল ধসে নির্মাণ কাজে নিয়োজিত তিন শ্রমিক আহত হলে প্রথমে তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থা গুরুতর হলে জরুরী বিভাগের চিকিৎসক তিন শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

ড্রেন নির্মাণ কাজে নিয়োজিত জাহেদা নামের নারী শ্রমিক জানিয়েছেন, আজ সকল থেকে তারা ১০ জন শ্রমিক ড্রেন নির্মাণের কাজ করছিল। দুপুর ১ টায় দিকে ড্রেনে পাশে উত্তর লক্ষণ খোলা সরকারারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর দেয়াল ধসে পড়ে। এ সময়  হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫) নামের তিন শ্রমিক আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

এ ব্যাপারে সোনারগাঁও রূপগঞ্জ এলাকার ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এখন ধসে পড়া দেয়ালটি উদ্ধারের কাজ করা হচ্ছে।

এ ব্যাপারে বন্দর থানার পরিদর্শক দিপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষণ খোলা এলাকায় সড়কে ড্রেন নির্মাণ কাজ করছিল রাসেল নামের এক ঠিকাদার। আহত তিন শ্রমিকের মধ্যে একজন পুরুষ ও একজন নারী শ্রমিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। এখনো নিহতদের পরিচয় যানা যায়নি। ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। নির্মাণাধীন ঠিকাদার প্রতিষ্ঠানে কোন অবহেলায় বা ত্রুটির কারনে এ দুর্ঘনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT