জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকান-শপিংমল

বৃহস্পতিবার থেকে চলবে গণপরিবহন, খুলবে দোকান-শপিংমল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : ঈদুল আযহার আগে অনেকটাই শিথিল হচ্ছে বিধিনিষেধ। আগামী ১৫ই জুলাই বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। একই সঙ্গে খুলবে দোকানপাট-শপিংমল, সেক্ষেত্রেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।

এসব শর্ত দিয়ে বিধিনিষেধ শিথিল করে সোমবার সন্ধ্যা বা মঙ্গলবার সকাল নাগাদ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। শিথিল করে নতুন বিধিনিষেধের মেয়াদ আগামী ২৩ই জুলাই পর্যন্ত বর্ধিত হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসব তথ্য জানা গেছে। শিথিল সময়ে সরকারি অফিস ভার্চুয়ালি চলবে বলেও জানা গেছে। ঈদুল আযহা উদযাপনে সুবিধার জন্য সরকার বিধিনিষেধ শিথিলের এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আগামী ২১ই জুলাই বুধবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে। এরপর ২ই জুলাই সকাল থেকে আবারও কঠোর বিধিনিষেধ দেয়ার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানা গেছে।

করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই সকাল ৬টা থেকে শুরু হয় সাত দিনের কঠোর বিধিনিষেধ। এই বিধিনিষেধ ছিল ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। পরে বিধিনিষেধের মেয়াদ আরও ৭দিন অর্থাৎ ১৪ই জুলাই মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়েছে।

কঠোর বিধিনিষেধ আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে ২১টি শর্ত দেয়া হয়। শর্ত অনুযায়ী, এ সময়ে জরুরি সেবা দেয়া দফতর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ থাকবে। খোলা থাকবে শিল্পকারখানা। এই সময়ে জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

About the author

SOFT PRO IT