নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে : বস্ত্র ও পাটমন্ত্রী গাজী

আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে : বস্ত্র ও পাটমন্ত্রী গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি, দুলাল ) : বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, সেজান জুসের আগুনের ঘটনায় দোষীদের শাস্তি পেতেই হবে। বিষয়টি প্রধানমন্ত্রী নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ করছেন। শ্রমিকদের প্রাণহানি মেনে নেওয়া যায় না। কাউকেই ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মনোনীত প্রতিনিধি দল ১১ই জুলাই রবিবার দুপুরে রূপগঞ্জে আগুনে ভষ্মীভূত সেজান জুস কারখানা পরিদর্শন শেষে তিনি একথাগুলো বলেন।

তিনি আরো বলেন, কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবেনা। শ্রমিকদের প্রতি অন্যায় করা হয়ে থাকলে দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারের পাশাপাশি কারখানার মালিকপক্ষ থেকেও তাদের ক্ষতিপূরণ দিতে হবে।

এ সময় প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য  মৃনাল কান্তি দাস, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবুল হাসনাত শহীদ বাদল, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT