বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারীর গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, গ্রেফতার তারেক

নারীর গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল, গ্রেফতার তারেক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মোবাইল ট্রেকিং এর মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার এজাহারভুক্ত আসামী লম্পট তারেক (৩৪) কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ১০ই জুলাই শনিবার ভোর ৫টায় বন্দর উপজেলার কাইকারটেকস্থ হাজী সাহেবেরমোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তারেক বন্দর উপজেলার বলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেন মিয়ার ছেলে বলে জানা গেছে। যার মামলা নং- ২(৭)২১।

এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আবুল হাসান গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে মামলা দায়েরের পর থেকে তারেক গ্রেফতার এড়ানোর জন্য ঢাকা ডেমরা থানার টাগারপার এলাকায় আত্মগোপন করে থাকে। টাকা পয়সা শেষে হয়ে গেলে তারেক শনিবার ভোর ৫টায় টাকা পয়সা নেওয়ার জন্য ফরাজিকান্দা এলাকায় আসার সময় তাকে কাইকারটেক হাজী সাহেবের মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতকে ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, বন্দর থানার ফরাজিকান্দা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে তারেক বিভিন্ন সময়ে একই এলাকার এক গৃহবধূ ও তার পুত্রবধূর গোসলের ও বাসার ভিতরে কাজ করার বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারন করে। পরে গত ২৫ই জুন রাত ১টা ৩৬ মিনিটে নাদিম আইডি থেকে ম্যাসেঞ্জার গ্রুপে আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে সম্মানহানী করে। এ ব্যাপারে ভুক্তভোগী গৃহবধূ তারেকসহ অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে বন্দর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT