নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় এটিএম কামাল এর শোক

রূপগঞ্জে অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় এটিএম কামাল এর শোক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড এর কারখানায় অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল। আজ ১০ই জুলাই শনিবার বিকালে এক বিবৃতিতে তিনি এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে এটিএম কামাল নিহতদের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি আরো বলেন, রূপগঞ্জে অগ্নিকান্ডের ঘটনাটি মর্মান্তিক। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই ঘটনায় যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করুক এবং যারা আহত হয়েছেন তাদের তাড়াতাড়ি সুস্থ্যতা দান করুক। সেই সাথে আল্লাহ তাদের পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করুক।

উল্লেখ্য, রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের সেজান জুস কারখানায় ৮ই জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় আগুনের সূত্রপাত হয়। সেদিন মারা যান ৩ জন। প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ থাকায় কয়েকটি ফ্লোরের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের ২০ ঘণ্টার বেশি সময় লাগে। এরপর ৯ই জুলাই শুক্রবার দুপুরে কারখানার ভেতর থেকে ৪৯ জনের লাশ উদ্ধার করা হয়। সব মিলিয়ে ৫২ জনের মরদেহ উদ্ধার করা হয়।

About the author

SOFT PRO IT