সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

র‌্যাবের হাতে ইয়াবা ও গাঁজা সহ ৩ যুবক সিদ্ধিরগঞ্জে গ্রেফতার

র‌্যাবের হাতে ইয়াবা ও গাঁজা সহ ৩ যুবক সিদ্ধিরগঞ্জে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা সহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। ৮ই জুলাই বৃহস্পতিবার রাত ১২ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাওয়ার হাউজ সাইলো ট্রাক স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে ৪৭ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৩টি মোবাইল ও ১টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলো: মো. রিফাত (২৪), মো. সাজ্জাদ জামান ওরফে সোহাগ (২৩) ও মো. রিফাত হোসেন (১৮)।

আজ ৯ই জুলাই শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর লে. কমান্ডার মাহমুদুল হাসান এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় অভিনব পন্থায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT