নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনার থাবায় মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের মৃত্যু, দাফনে টিম খোরশেদ

করোনার থাবায় মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিনের মৃত্যু, দাফনে টিম খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সর্বকনিষ্ঠ ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মোসলেহ উদ্দিন আহম্মেদ করোনা আক্রান্ত হয়ে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর আইসিইউ ৮ই জুলাই বৃহস্পতিবার রাত ১ টায় মৃত্যুবরণ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

আজ ৯ই জুলাই শুক্রবার এক শোক বার্তায় টিম খোরশেদের টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মোসলেহ উদ্দিন আহম্মেদ ছিলেন একজন ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৩নং ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা ছিলেন। তার সাথে আমার অনেক দিনের পরিচিতি। তিনি আমার একজন শুভাকাংঙ্খি ছিলেন। ওয়ার্ডের অনেক বিষয় নিয়ে তিনি আমাকে পরামর্শ দিতেন। এমন একজন বীর মুক্তিযোদ্ধার দাফন কার্যে আমার টিম খোরশেদ অংশ গ্রহন করতে পেরে আমরা গর্ব বোধ করছি এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন ও তার পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করি।

তার পরিবারের আহবানে মরহুমকে মাসদাইর কবরস্থানে গোসল শেষে বাদ জুম্মা দাফন করা হয়েছে। এটা ছিল টিম খোরশেদের ২১০ তম করোনা পজিটিভ মৃত দেহ দাফন। আজ টিমে ছিলেন নাজমুল কবির নাহিদ, রানা মুজিব, আনোয়ার হোসেন, সুমন দেওয়ান, মো. সহিদ ও মো. নাঈম।

About the author

SOFT PRO IT