রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সন্ত্রাসীদের ভয়ে আতংকিত হয়ে রূপগঞ্জে বিদ্যুত পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

বজ্রপাতে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্র এলাকায় দুই পক্ষের সংঘর্ষ চলাকালে আতংকিত হয়ে গত ৭ই জুলাই বুধবার রাতে আত্মরক্ষার্থে পালাতে গিয়ে বিদ্যুত পৃষ্ট হয়ে চনপাড়া বাজারের জিহাদী মসজিদের মাওলানা হাসান মাহমুদ (২৫) নামে এক মুয়াজ্জিন এর মৃত্যু হয়েছে।

তাঁর বাড়ি ভোলা জেলা সদরের রান্দাজপুর গ্রামে। পিতার নাম আব্দুল গণি মিয়া। হাসান মাহমুদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT