নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

না.গঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য খায়রুলের মৃত্যুতে শোক প্রকাশ

না.গঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য খায়রুলের মৃত্যুতে শোক প্রকাশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক স্বদেশ প্রতিদিন এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাংবাদিক খাইরুল হাসান এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ। ৭ই জুলাই সন্ধ্যায় সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকনের পাঠানো এক বিবৃতিতে এ শোক জানানো হয়। সেই সঙ্গে বিদেহী আত্মার মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারকে এ বেদনা কাটিয়ে উঠতে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জ্ঞাপন করেছেন।

এদিকে সংগঠনটির সকল কর্মকর্তা ও সদস্যদের পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত চেয়ে সকলের দোয়া কামনা করছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব এর সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু । তাছাড়া দাফন কার্য সম্পন্ন ক‌রে সকল সদস‌্যদের নি‌য়ে বিকাল ৪ টায় শহরের চাষাড়ায় অবস্থিত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে তার রু‌হের মাগ‌ফিরাত কামনা ক‌রে দোয়া করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ৭ই জুলাই বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং আত্মীয়-স্বজনসহ বহু গুনগাহী রেখে গেছেন। খাইরযল হাসান দৈনিক স্বদেশ প্রতিদিন ও দৈনিক সকাল প্রতিদিন ডট কম এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

সে আদমজী হাই স্কুলের ৯৭ ব্যাচের ছাত্র ছিল। মরহুম খায়রুল হাসান পরিবার নিয়ে সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা সুলতানা কামাল মোড় এলাকায় ভাড়ায় বসবাস করতো।

মরহুমের নামাজে জানাজা বাদ জোহর আদমজী কবরস্থান কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত হয়। এরপর জানাযা শেষে আদমজী কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এদিকে সাংবাদিক খাইরুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংবাদিক সংগঠন।

About the author

SOFT PRO IT