নারায়ণগঞ্জ সদর ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রবেল হত্যার দায়ে কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার আরও ৪ জন

রবেল হত্যার দায়ে কলেজ রোড এলাকা থেকে গ্রেফতার আরও ৪ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাষাঢ়া রেল স্টেশনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মাঝে সংঘর্ষে নিহত রাজমিস্ত্রী রুবেল হত্যা মামলায় আরো ৪ জনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গত ৫ই জুলাই সোমবার রাতে শহরের কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো : ফতুল্লা থানার ইসদাইর নতুন রোড বস্তির শরিফ ওরফ ছকমলের পুত্র জুয়েল (২০), একই বস্তির হেলিম ওরফে জালালের পুত্র সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর (২০), ইসদাইর রেললাইন বস্তির  মাসু বেগমের ভাড়াটিয়া মো. হারুনুর রশিদের পুত্র মো. শাকিল (২১) ও কলেজ রোডের আলমের পুত্র মাঈনুল ওরফে আলাউদ্দিন ওরফে ভুতু (২০)। গ্রেফতারকৃতদের মধ্যে জুয়েল ও সাগর ওরফে দাঁত ভাঙ্গা সাগর হত্যা মামলার এজাহারনামীয় আসামী এবং গ্রেফতারকৃত অপর দুই জন হত্যাকান্ডের সাথে জড়িত অন্যতম সন্দেহ ভাজন আসামী।

এর আগে পুলিশ এই একই মামলায় এজাহারনামীয় ৭জন আসামী  সম্রাট, সেলিম, আলী, রাকিব ওরফে টাইগার, শিমুল, বিজয়, শরীফ এবং সন্দেহভাজন  তিনজন সহ মোট দশ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে শরীফ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সোমবার আদালতে স্বীকারোক্তি জবানবন্দি প্রদান করে।  এ নিয়ে রুবেল হত্যা মামলায় এজাহারনামীয় ৯ জন ও সন্দেহভাজন পাচঁ জন সহ মোট ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, নিহত রুবেল গত ২৮ই জুন সোমবার সন্ধ্যায় জামতলা ধোপাপট্টিস্থ ভাড়া বাসা থেকে পূর্ব পরিচিত রনির সাথে ঘুরতে বের হয়। পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে ইসদাইর বাজার সংলগ্ন জয়যাত্রা ক্লাবের সামনে স্থানীয় দুটি শামীম-জুয়েলের গ্রুপের সংঘর্ষের সূত্রপাত হয়। এসময় নিহত রুবেল উভয় গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে যায়। এতে নিহত হয় রাজমিস্ত্রী রুবেল এবং সোহাগ সহ অপর একজন আহত হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২৯ই জুন মঙ্গলবার ফতুল্লা মডেল থানায় ৩৪ জনের নাম উল্লেখ্য সহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা শামীম জানায়, সোমবার রাতে কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই জন ও সন্দেহ ভাজন সহ মোট চার জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রদান করা হয়েছে বলে তিনি জানান

About the author

SOFT PRO IT