নারায়ণগঞ্জ সদর নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাউন্সিলর বাবু ও তার স্ত্রীর সুস্থতায় শহরের বিভিন্ন মসজিদে দোয়া

কাউন্সিলর বাবু ও তার স্ত্রী’র সুস্থতায় শহরের বিভিন্ন মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার স্ত্রীর সুস্থতা কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৪ঠা জুলাই রবিবার ও ৫ই জুলাই সোমবার শহর ও শহরতলী বিভিন্ন এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছেন কাউন্সিলর বাবুর শুভাকাঙ্খীগণ। সোমবার বাদ আসর নয়াপাড়া, জল্লার পাড়, পাউকপাড়া, ভূইয়া পাড়া, বৌ বাজার, কাদিরিয়া নগর, হোসাইনী নগর, মাসদাইরসহ বিভিন্ন এলাকার মসজিদে কাউন্সিলর বাবু ও তার স্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে গত শনিবার ফতুল্লার মুসলিম নগর ও শহরের ডিআইটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও খাদ্যের ফেরীওয়ালা হিসেবে পরিচিত আব্দুল করিম বাবু। গত বছর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা পরিস্থিতির পর থেকেই বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।

About the author

SOFT PRO IT