নারায়ণগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ৫ জুয়াড়ি

সোনারগাঁয়ে জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ৫ জুয়াড়ি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৩ই জুলাই শনিবার রাত ৬ টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানকালে জুয়া খেলার নগদ ৩১ হাজার ৬ শত ৫৫ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. আমীর হোসেন (৩৭), মো. মুকুল হোসেন (৩৮), মো. শাহীন হোসেন (৪০), শ্রী নিকেশ চন্দ্র দাস (৩৯) ও মো.জহিদুল হক ওরফে জাইদুল (৩৮)।

আজ ৪ঠা জুলাই রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো.সম্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, একটি সংঘবদ্ধ চক্র সোনারগাঁও থানাধীন মোগরাপাড়া বাজারে রমজান এর চায়ের দোকানের পিছনে ফাঁকা ঘরের ভিতরে বেশ কিছুদিন ধরে নানা কায়দায় জুয়ার আসর চালিয়ে আসছিল বলে গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়। কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত নিষিদ্ধ জুয়া খেলায় অংশ নিতো। এছাড়া গ্রেফতারকৃতরা আরো জানায় তারা বেশ কিছু দিন যাবত নিষিদ্ধ জুয়ার আসর চালিয়ে আসছিল বলে জানা যায়। নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT