রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মেডিক্যাল কলেজ ছাত্রের মৃত্যু

রূপগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে মেডিক্যাল কলেজ ছাত্রের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকার বাসিন্দা ও ইউএস বাংলা মেডিকেল কলেজের চুড়ান্ত বর্ষের ছাত্র মো. ফাহিম (২৬) বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে। গত ২রা জুলাই শুক্রবার রাত পৌনে ৯ টায় উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ভুলতা স্কুল এন্ড কলেজের সাবেক সহকারী প্রধান শিক্ষক মৃত আব্দুর রহিমের দ্বিতীয় ছেলে।

নিহত ফাহিমের বড় ভাই শাওন জানান,  বসত বাড়ির নিচ তলায় তাদের মুদি দোকান ছিল। গত কয়েকদিনের অতি বৃষ্টির পানিতে মুদি দোকানে পানি উঠে। এ সময় মুদি দোকান থেকে ফ্রিজ অনত্র সরাতে গিয়ে সে দুর্ঘটনার কবলে পড়ে। পরে উদ্ধার করে ইউএস বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT