নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আশরাফুল গ্রেফতার

বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী আশরাফুল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে জেলার রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৫) নামে এক সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ভর্তি গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০ই জুন বুধবার রাতে ঐ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। সে মাছিমপুর গ্রামের হাবিবুল্লাহর ছেলে। গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে সন্ত্রাসী কাজে ব্যবহƒত মোবাইল ৩টি উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব-১১ এর ওয়ারেন্ট অফিসার মো. নাছির উদ্দিন জানায়, রূপগঞ্জ থানাধীন ঢাকা সিলেট মহাসড়কের রসুলপুর (ইটখোলা) বাজার এলাকায় কতিপর সন্ত্রাসী অপরাধ সংগঠনের প্রস্তুতি নিচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশী করে ইউএস এর তৈরী একটি পিস্তল, ম্যাগাজিন ১টি ও তাজা ৬ রাউন্ড গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহƒত মোবাইল ৩ টি উদ্ধার করা হয়। এ ব্যপারে ১লা জুলাই বৃহস্পতিবার দুপুরে র‌্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

About the author

SOFT PRO IT