নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সাঁতার শিখানোর কথা বলে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, লম্পট গ্রেফতার

ধর্ষণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সাঁতার শিখানোর নাম করে পুকুরে নিয়ে স্থানীয় একটি স্কুলের ২য় শ্রেণীর ছাত্রী (১০) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে লম্পট স্বপন নামে এক যুবকের বিরুদ্ধে। গত ২৪ই জুন বৃহস্পতিবার দুপুরে বন্দর উপজেলার কশিয়ারা এলাকায় এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশ রাতেই কুশিয়ারা এলাকায় অভিযান চালিয়ে লম্পট স্বপন (২৫) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত লম্পট স্বপন বরিশাল জেলার সদর থানার আমতলী মোড় এলাকার আমিনুর রহমানের ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকৃত লম্পট বর্তমানে তার পরিবার নিয়ে বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় তার শ^শুড় বাড়ীতে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছে। এ ব্যাপারে ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে গ্রেফতারকৃতর বিরুদ্ধে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং- ৩০(৬)২১।

জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রী বাড়ী পাশে একটি ডুবায় গোসল করতে আসে। ওই সময় লম্পট স্বপন স্কুল ছাত্রীকে সাঁতার শিখানোর নাম করে পুকুরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে স্কুল ছাত্রী বাসায় গিয়ে বিষয়টি তার পিতাকে জানালে ভুক্তভোগী স্কুল ছাত্রীর পিতা বিষয়টি বন্দর থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ রাতেই লম্পট স্বপনকে গ্রেফতার করে। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই হাবিব জানান, আমরা ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার পর ২৫ই জুন শুক্রবার সকালে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি। সে সাথে লম্পট স্বপনকে উল্লেখিত মামলায় একই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

About the author

SOFT PRO IT