নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

করোনা প্রতিরোধে না.গঞ্জবাসীকে সতর্ক হওয়ার খোরশেদের আহবান

করোনার সেকেন্ড ওয়েভ প্রতিরোধে প্রস্তুত টিম খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : চলমান করোনা মহামারী মোকাবেলায় নারায়ণগঞ্জবাসী আরো সতর্ক ও প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলার আহবান জানিয়েছেন টিম খোরশেদ এর টিম লিডার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

২৫ই জুন শুক্রবার সন্ধ্যা ৭টার এক বার্তায় খোরশেদ নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্য বলেন, সারাদেশের সাথে পাল্লা দিয়ে নারায়ণগঞ্জে আবারও করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশেষ করে এবারের ভাইরাসটি ভারতীয় ভ্যারিয়েন্ট ডেল্টা খুবই সংক্রমক ও প্রাণঘাতী। তাই আমাদের অবশ্যই সতর্ক হওয়া জরুরী। একমাত্র সচেতনতাই পারে করোনাকে মোকাবেলা করতে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অবহেলার কারনেই করোনা দিন দিন প্রাণঘাতী হয়ে উঠছে। তাছাড়া আরেকটি বিষয়ের দিকেও দৃস্টি দেয়া দরকার বলে মনে  করেন কাউন্সিলার মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

তিনি আরো বলেন, আমাদের ৭০ ভাগ মানুষ দৈনিক আয়ের উপর নির্ভরশীল। ফলে করোনা মোকাবেলায় লকডাউন ও সার্টডাউনে এসব মানুষের জীবনযাপন দূর্বিষহ হয়ে উঠছে। তাই করোনা মোকাবেলায় লকডাউন এড়াতে অবশ্যই নারায়ণগঞ্জবাসীকে সচেতন হতে হবে এবং প্রশাসনিক বিধিনিষেধ মেনে চলতে আহবান জানাই। নতুন করোনা যেমন জীবন কেড়ে নিবে, তেমনি লকডাউনে পরে নিম্ন আয়ের মানুষেরও কষ্ট বৃদ্ধি পাবে। কাউন্সিলর খোরশেদ করোনা মোকাবেলায় সকলের সচেতনতা ও সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য যে, করোনাকালের শুরু থেকেই ২০২০ সালের ৯ই মার্চ থেকে কাউন্সিলার  মাকছুদুল আলম খন্দকার খোরশেদ মানবিক সংগঠন টিম খোরশেদ গঠন করে সচেতনতামূল লিফলেট ও মাস্ক বিতরণ, ৬০ হাজার বোতল স্যানিটাইজার তৈরী ও বিতরণ, প্রথম লকডাউনে ৭ হাজার পরিবারকে  ও চলতি বছরে ৯ হাজার পরিবারকে খাদ্য সহায়তা, এপর্যন্ত ২০৬ জন করোনা আক্রান্ত মৃতদেহ দাফন ও সৎকার, প্রায় ১৫ হাজার মানুষকে টেলিমেডিসিন সেবা প্রদান, ৪১২ জন করোনা আক্রান্তকে ফ্রী অক্সিজেন সার্পোট, ১১১ জনকে ফ্রী প্লাজমা ডোনেশন,  ১০৩ জনকে ফ্রী এম্বুলেন্স সার্পোট সহ দরিদ্র জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরনে বিনামূল্যে ১০ টন সবজী ও ৪০ হাজার ডিম বিতরণ, শিক্ষা সহায়তা প্রদান, করোনায় কর্মহীন হয়ে পরা মানুষকে সেলাই মেশিন প্রদান সহ বিভিন্ন মানবিক  কাজ করে যাচ্ছেন। সবচেয়ে লক্ষনীয় বিষয় এই যে, করোনা শুরুর পরদিন ৯ মার্চ ২০২০ থেকে অদ্যবধি কাউন্সিলার খোরশেদ ও তার টিম অদ্যবধি তাদের নিরসল কাজ করে যাচ্ছেন।

এ প্রসঙ্গে খোরশেদ বলেন, আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে ও আমাদের শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় করোনার শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাল্লাহ। তিনি ফ্রী অক্সিজেন, এম্বুলেন্স, প্লাজমা, টেলিমেডিসিন ও দাফন সৎকারের জন্য টিমের মোবাইল (০১৯১৪২৯৫৬১২ ও ০১৭১৭১৭৮২৪২) নাম্বারে যোগাযোগ করার জন্য সবিনয় অনুরোধ করেছেন।

About the author

SOFT PRO IT