র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

মসজিদের উন্নয়নে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি

মসজিদের উন্নয়নে অনুদান দিলেন চেয়ারম্যান প্রার্থী সোহাগ রনি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : মসজিদের উন্নয়নের জন্য অনুদান দিয়েছেন মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনি। ২৫ই জুন শুক্রবার বাদ জুম্মা নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন মোগরাপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড এর বাড়ি মজলিস গ্রামের মিয়া বাড়ি জামে মসজিদে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এ সময় অনুদানের টাকা গ্রহন করেন মসজিদ কমিটি ।

শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে মসজিদ কমিটির সাথে আলোচনা করেন ও নির্বাচনী সালাম এবং নতুন ট্রিন সিট মসজিদের নির্মাণের জন্য ব্যক্তিগতভাবে ২৫ হাজার টাকা তুলে দেন তিনি। এবং তিনি এ সময় বলেন, আমি মুসুল্লিদের আশ্বস্ত করেছি ভবিষ্যতে পাকা মসজিদ নির্মাণের সময় প্রথম তলার ছাদের সিমেন্ট আমার পক্ষ থেকে প্রদান করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেনো আমি সব সময় আপনাদের সেবা করতে পারি।

About the author

SOFT PRO IT